
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার ইঞ্জিনিয়ার মাকছুদার রহমান মিঠুর আয়োজনে আজ শনিবার শঠিবাড়ী ক্যাফে পার্কে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মাকছুদার রহমান মিঠুর বড় ভাই সাংবাদিক মোতাহার হোসেন।
পরে তাদের পিতামাতার আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এম২৪নিউজ/আখতার