মিঠাপুকুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ এবং ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে মিঠাপুকুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সম্প্রীতি অনুষ্ঠানে সকল ধর্মের মানুষকে নিয়ে এক সমাবেশে প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি সামাজিক সম্প্রীতির ডাক দেন।

শঠিবাড়ী মহাবিদ্যালয় মাঠে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্মীয় মানুষকে নিয়ে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন।

সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। বিকেল ৩টায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা।

বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।

বক্তব্য দেন শঠিবাড়ী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাশেম আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমানসহ স্থানীয় ব্যক্তিরা।

সভায় শারদীয় দুর্গোৎসব উৎসব মূখর পরিবেশে পালনে সব ধর্মের মানুষের সহায়তা কামনা করা হয়। এই উপজেলায় ১৭ ইউনিয়নে ১৩৪টি মন্ডপে এবার দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply