মিঠাপুকুরে সেনাবাহিনীর খাদ্য সহায়তা অব্যাহত

স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সাধারন মানুষকে সব সময় মাস্ক পরা, সামাজিক দুরত্ব বজায় রাখা এবং সচেতনতা সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। এর পাশাপাশি তারা করেনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বুধবার শতাধীক অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে।
উপজেলার রানীপুকুরসহ বিভিন্নস্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করে সোনাবিহনীর ৬৬ পদাতিক ডিভিশনের আওতাধীন ২৫ বীর সার্পোট ব্যাটালিয়ান। পাশাপাশি তারা পীরগঞ্জ উপজেলায়ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

২৫ বীর সার্পোট ব্যাটালিয়ানের ক্যাপ্টেন এএসএম রিফাত সিয়াম বলেন, সারাদেশে চলমান করোনাভাইরাস প্রতিরোধে সাধারন মানুষকে মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখতে সচেতনতা সৃষ্টি করতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি অসহায় মানুষকে ত্রাণ সহায়তাও প্রদান করা হচ্ছে।

এর ধারাবাহিতকতায় মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়। সেই সাথে পীরগাছা, কাউনিয়া উপজেলায় নিয়মিত ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার।