মিঠাপুকুরে সোনালী ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):

সোনালী ব্যাংক লিমিটেড মিঠাপুকুর উপজেলা শাখার একজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ব্যাংকটির শাখার ব্যবস্থাপক কোরবান আলী পলাশ এই তথ্য জানান।

করোনা আক্রান্ত ওই ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৫০)৷  তিনি রংপুর শহরের ধাপ কটকীপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।

সোনালী ব্যাংক মিঠাপুকুর শাখা কার্যালয় সূত্রে জানা গেছে,  জেনারেল ব্যাংকিং কর্মকর্তা শফিকুল ইসলাম কয়েকদিন থেকে জ্বর, সর্দিসহ নানা অসুস্থতায় ভুগছিলেন। শনিবার রংপুর মেডিকেল কলেজে তার নমুনা দিলে রিপোর্ট করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এম২৪নিউজ/আখতার।