মিঠাপুকুরে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের অফিস কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় স্বপ্নচূড়া ফাউন্ডেশনের নতুন অফিস কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে অত্র ফাউন্ডেশনের সভাপতি পলাশ টপ্য’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও গাছের চারা রোপনের মাধ্যমে ফাউন্ডেশনের উদ্বোধন করেন মিঠাপুকুর কেন্দ্রীয় বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভ মিত্র ভিক্ষু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাপ বাড়া, মিঠাপুকুর আইডিয়াল পাবলিক স্কুলের সহকারী শিক্ষক পরিমল খালকো, সাংবাদিক বাবুলাল মার্ডি।

এ সময় স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুলিপ এক্কা’র সঞ্চালনায় উন্মক্ত বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক চাঁন খালকো, কোষাধ্যক্ষ রঞ্জিত খালকো,দপ্তর সম্পাদক রুমন টপ্য প্রমুখ।

অতিথিরা স্বপ্নচূড়া ফাউন্ডেশনের কার্যকলাপ বিষয়ে দিক নিদের্শনা ও মিঠাপুকুর উপজেলায় বসবাসরত আদিবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গঠনমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply