মিঠাপুকুরে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও কর্মী সভা

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৪ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা রাশেক রহমান।

উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক   রফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক সিহাবুজ্জামান সিহাব।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, রংপুর জেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাৎ লেমন, উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজাজামান সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  মিঠাপুকুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা মোকছেদুল হক মন্ডল।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply