মিঠাপুকুরে হাঁড়িভাঙা আম খাওয়া প্রতিযোগিতা

মো: শামীম আখতার:

সামাজিক দুরত্ব মেনে রংপুরের মিঠাপুকুরে হাঁড়িভাঙা আম খাওয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার প্রজাপতি এগ্রো নামে একটি প্রতিষ্ঠান মিঠাপুকুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে।

সকাল ১১ টায় শুরু হয় প্রতিযোগিতা। ৪টি গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।

আয়োজক প্রজাপতি এগ্রোর পক্ষে পুরো অনুষ্ঠানটির দেখভাল করেন মিঠাপুকুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাতা মোছা. তহুরা খানম।

সভাপতিত্ব করেন মিঠাপুকুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ডা. আহসান কবীর রণি, সমাজসেবা অধিদপ্তরের আবদুল হাকিম, সুজন স্যার প্রমুখ।

পরে, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।

এম২৪নিউজ/আখতার।