মিঠাপুকুরে ২০৮ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শামীম আখতার:

রংপুরের মিঠাপুকুরে ২০৮ পিচ ইয়াবাসহ মেহেদী হাসান সৌরভ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে শঠিবাড়ী পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মেহেদী হাসান সৌরভ উপজেলার লতিবপুর ইউনিয়নের হাতিমপুর গ্রামের মৃত. খাজানুর রহমানের ছেলে।

রংপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শঠিবাড়ী পেট্রোল পাম্পের পশ্চিম এলাকায় অভিযান চালায় মিঠাপুকুর থানা পুলিশ। এসময় মেহেদী হাসান সৌরভ নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। পরে তার শরীর তল্লাসী করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০৮ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, মেহেদী হাসান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে সে বিশেষ কৌশলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছিলো।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply