মিঠাপুকুরে ২৪৯ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুরে ২৪৯ পিস ইয়াবাসহ আলাল মিয়া (২৬) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পায়রাবন্দ এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ শনিবার (২৪ এপ্রিল) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক আলাল মিয়া উপজেলার ভাংনি কাগজী পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি এলাকায় ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা ছিলেন বলে জানাযায়।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পায়রাবন্দ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আলাল মিয়াকে পুলিশ আটক করেন। পরে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, ২৪৯ পিস ইয়াবাসহ আলালকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গিয়ে মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply