
স্টাফ রিপোর্টার:
ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় মিঠাপুকুরে ৩ হাজার ৫’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার বেগম রোকয়া অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমার এমপি।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান প্রধান ও দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার সাইদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আবেদীন।
মাটির উর্বরতা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ১৭ ইউনিয়নের ৩ হাজার ৫’শ সরিষা চাষীকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার