
স্টাফ রিপোর্টার (পায়রাবন্দ):
মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে মারপিটসহ বাড়িতে হামলা চালিয়ে অটোসহ ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের তকেয়া কেশবপুর কালিগঞ্জে ঘটনাস্থল তদন্ত করেছেন পুলিশ।
এ ঘটনায় মৃত মহিরের ছেলে সাইদুল বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ আনায়ন করেছেন।
অভিযোগে জানা যায়, তকেয়া কেশবপুর কালিগঞ্জের অটো চালক সাইদুল ও রুহুল আমিনের সাথে বিরোধ ও মামলা চলছে। এঘটনায় ক্ষিপ্ত হয়ে পূর্ব আক্রোশের জেরে ঘটনার দিন ১১ নভেম্বর সকাল ৭টার দিকে ভাজের মোড় এলাকায় ওবাইদুল ইসলাম মাসুমকে মারপিট করেন রুহুল আমিনের ছেলে রাশেদ মিয়া। পরে সেখান থেকে স্থানীয়দের সহায়তায় বাড়ি ফিরে মাসুম।
এদিকে একই দিনে রুহুল আমিনের লোকজন পুনরায় সাইদুলের বাড়িতে থাকা ব্যাটারী চালিত অটো রিক্সা ভাংচুরসহ ঘরের বেড়া ও মাললমাল ভাংচুর করেন। অভিযোগে বলা হয়েছে এসময় ঘরে থাকা হাত ও কানের স্বর্ণসহ গচ্ছিত টাকা নিয়ে যায় তারা।
সাইদুল ইসলাম জানান, রুহুল আমিনের লোকজন তেরে আসা দেখে প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে সরে যাই আমি। তবে আমার স্ত্রী জোসনা বেগম হামলা ভাংচুরে বাধা দিলে রাশেদসহ লোকজন তাকে হুমকি দিলে সেও সরে যায় ঘটনাস্থল থেকে।
এ বিষয়ে রাশেদের সাথে কথা বলার চেষ্টা করা হলে বাড়িতে নেই বলে রাশেদের বাড়ির লোকজন জানান। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রুহুলের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল সাইদুলের ছেলে ওবাইদুল ইসলাম মাসুমের।এঘটনায় রুহুল আমিন মামলা করেছেন।
এ বিষয়ে পায়রাবন্দ ইউনিয়ন বিট পুলিশ জানান, এ ব্যাপারে দু-পক্ষই মারামারির অভিযোগ দিয়েছে থানায়।