মিঠাপুকুরে ৪ সাংবাদিককে প্রাণনাশের হুমকী, থানায় অভিযোগ

নিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুরে ৪ সাংবাদিককে প্রাণনাশের হুমকীর অভিযোগ পাওয়া গেছে। তারা পাশ্ববর্তী বদরগঞ্জ উপজেলায় কর্মরত। রবিবার (৪এপ্রিল) মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী গ্রামে একটি প্রাইিভেট বিদ্যালয়ে (কিন্ডার গার্টেন স্কুল) পাঠদান করার তথ্য ও ছবি তুলতে গিয়েছিলেন। এসময় ক্যামেরা এবং মোবাইল ফোন সেট ভেঙ্গে ফেলে ওই ৪ সাংবাদিককে প্রাণনাশের হুমকী দিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন সাংবাদিক শুভংকর পোদ্দার।

হত্যার হুমকীর শীকার সাংবাদিকরা হলেন- রংপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক রংপুর সংবাদের বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি এমএস সালাম বিশ্বাস, দৈনিক আলোকিত সকাল পত্রিকার বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শুভংকর পোদ্দার, স্বদেশ প্রতিদিনের বদরগঞ্জ প্রতিনিধি মাইদুল ইসলাম ও দৈনিক সংবাদ কণিকার বদরগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেন।

সাংবাদিক এমএস সালাম বিশ্বাস বলেন, আমাদের এলাকার পাশাপাশি অবস্থিত মিঠাপুকুর উপজেলার উপজেলার বড়বালার ইউনিয়নের গুটিবাড়ী গ্রামে মাতৃছায়া কিন্ডার গার্টেন। সেখানে দীর্ঘদিন ধরে সরকারের নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠান খোলা রেখে পাঠদান করা হচ্ছে। এ খবর পেয়ে আমরা ওই প্রতিষ্ঠানে যাই। পাঠদানের ছবি ও ভিডিও করার চেষ্টা করি।

এসময় আশরাফুল হক নামে এক যুবক আমাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে তার নির্দেশে বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন আমাদেরকে চর্তুদিকে ঘিরে ধরে। ধাক্কাধাক্কি করতে থাকে। ক্যামেরা ও মোবাইল ফোনসেট কেটে নিয়ে ভেঙ্গে ফেলে। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে সাংবাদিকদের ছেড়ে দেয় তারা। আবারও বিদ্যালয় এলাকায় গেলে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবেনা বলে হুমকী দেয়। পরে সাংবাদিকরা এলাকাবাসির সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় শুভংকর পোদ্দার বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

এব্যাপারে মাতৃছায়া কিন্ডার গার্টেনের প্রক্ষক মুকুল মিয়া বলেন, উপবৃত্তির কাজের জন্য বিদ্যাালয়ে কিছু শিক্ষার্থী এসেছিল। এসময় সাংবাদিকরা এখানে এসেছিলেন। বিভিন্ন অভিভাবক, জনপ্রতিনিধি ছিলেন। বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। কিন্তু, কোন হাতাহাতি বা ক্যামেরা, মোবাইল ভাংচুর করা হয়নি। প্রাণনাশের হুমকীও দেওয়া হয়নি।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply