
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর অফিসার্স ক্লাবের আয়োজনে নৈশ্যভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার রাতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান।
মিঠাপুকুর অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. সরওয়ারুল হক, রংপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ খোরশেদ আলম ও জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজালাল খন্দকার।
এসময় অফিসার্স ক্লাবের সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মিঠাপুকুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। নৈশভোজ শেষে অতিথিবৃন্দ ও অংশ গ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার