
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বুধবার (১৪ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রংপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মওলানা মোঃ এনামুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানী, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ মুতা সিম বিল্লাহ , আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত সদস্যগণ এলাকার ধর্ষণ, চুরি, ডাকাতি, মাদকদ্রব্যসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের ভূমিকা এবং প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও, সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করার এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব বলে তারা অভিমত ব্যক্ত করেন।
এম২৪নিউজ/আখতার