
মাহমুদুল হাসানকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন –
খবর বিজ্ঞপ্তির:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিঠাপুকুর উপজেলা শাখা ছাত্রদলের কমিটির অনুমোদন দিয়েছে রংপুর জেলা ছাত্রদল।
গত মঙ্গলবার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান হিজবুল ও সাধারন সম্পাদক মোঃ শরিফ নেওয়াজ জোহা।
তৃনমুল থেকে রাজনীতি চর্চা করা দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসানকে আহ্বায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
দীর্ঘদিন পর ছাত্রদলকে গতিশীল করতে আহ্বায়ক কমিটি গঠন করায় রংপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদক কে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা, স্বেচ্ছাসেবক দল সভাপতি এ কে এম রুহুল্লাহ জুয়েল, বিএনপি নেতা হাবিুবর রহমান লর্ড, বিএনপি নেতা আনারুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এ কে আজাদ শফিকুল, সাংগঠনিক সম্পাদক আল আমিন মানিক, মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সোহেল আহম্মেদ জয়, ছাত্রনেতা সুজন মাহমুদ প্রমুখ।
এম২৪নিউজ/আখতার