মিঠাপুকুর উপজেলা নির্বাচন উপলক্ষে আনসার ও ভিডিপি’র ব্রিফিং প্যারেড

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মে) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে দায়িত্ব ও নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলা কমান্ড্যান্ট এ এইচ এম মেহেদী হাসান।

এসময় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায় প্রমুখ।

ব্রিফিং প্যারেডে আনছার ও ভিডিপি সদস্যরা। ছবি- মিঠাপুকুর২৪নিউজ

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়নে ১’শ ৫৬ টি ভোট কেন্দ্রের দায়িত্ব পালনের জন্য ২ হাজার ৩১৫ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়ন থাকবে। এ ছাড়াও দুই সেকশনে আনসার ও ভিডিপি’র ২০ জন সদস্য স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply