
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকারের করেনা পজেটিভ।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮ টার দিকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (১৮ নভেম্বর) রমেক পিসিআর ল্যাবে করোনা পরিক্ষার জন্য নমুনা দেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। পরদিন আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার এক বার্তায় সকলের দোয়া কামনা করেছেন।
এম২৪নিউজ/আখতার