মিঠাপুকুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):

রংপুরের মিঠাপুকুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি মিঠাপুকুর এই সভার আয়োজন করে।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ফাতেমাতুজ জোহরা।

বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনার অগ্রগতি বিষয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা: আব্দুল হাকিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সাইদ, রেজাউল কবির টিটুল, রোস্তম আলী মন্ডল প্রমুখ।

সভায় ‘জানো’ প্রকল্পের কার্যক্রমের অগ্রগতির পাশাপাশি বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা (২০২০-২১) পর্যালোচনা এবং (২০২১-২২) পরিকল্পনা তৈরী বিষয়ক আলোচনা করা হয়। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখের মধ্যে জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি পরিচালনা সহায়িকা মোতাবেক উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি মিঠাপুকুর উপজেলার স্ব স্ব বিভাগের বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা (২০২১-২২) জমা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভাটি সঞ্চালনা করেন জানো প্রকল্প ইএসডিও‘র উপজেলা ম্যানেজার মাসুদ রানা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply