
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলা ভূমি অফিসের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এই কাজের উদ্বোধন করেন রংপুরে জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মামুন ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) নূরে-ই-আলম সিদ্দিকী প্রমুখ।
উপজেলা ভূমি অফিসের রেকর্ডরুম সম্প্রসারণ, অফিস সংস্কার এবং সিসিটিভি স্থাপনসহ অন্যান্য সংস্কার কার্যক্রমের মাধ্যমে জনগণের মাঝে ভূমি সেবা প্রদান কার্যক্রম আরও সহজতর হবে বলে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন। এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে উপজেলা চত্বর ও ভুমি অফিসের সামনে বৃক্ষরোপন করেন তিনি।
এম২৪নিউজ/আখতার