
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়েছে দুদকের একটি দল। রোববার এ অভিযান চালায় তারা।
এসময় তাঁরা হিসাব সহকারীর বিরুদ্ধে ২০২৩ সালে নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সার্ভিস বই জমা গ্রহণের সময় প্রত্যেকের নিকট হতে ঘুষ গ্রহণ এবং জানুয়ারি ২০২৩ মাসের ০৯ দিনের বেতন প্রদানে প্রত্যেকের নিকট পুনরায় ঘুষ দাবির প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, রংপুর হতে একটি এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়।
দুদক টিম কর্তৃক উপজেলা শিক্ষা অফিস, মিঠাপুকুর পরিদর্শনকালে সহকারী শিক্ষকদের বক্তব্য গ্রহণ করেন। অফিস সহকারী উপজেলা শিক্ষা অফিসার অফিসে না থাকায় সহকারী শিক্ষা অফিসার ও অন্যান্য স্টাফদের বক্তব্য গ্রহণ করেন। সার্ভিস বুক সংগ্রহ পূর্বক নতুন যোগদানকারী সহকারী শিক্ষকদের সাথে যোগাযোগ করা হয়।
এছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ড পত্র যাচাই-বাছাই করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিম জানিয়েছে।
এম২৪নিউজ/আখতার