মিঠাপুকুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক:

একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মিঠাপুকুর কলেজ মাঠে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ গোলাম রব্বানী।

এ সময় শ্রদ্ধা জানিয়েছেন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, মিঠাপুকুর প্রেসক্লাব, সামাজিক সংগঠন, এনজিওসহ আরও অনেকে।

পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা ও দোয়া পাঠ করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply