
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মিঠাপুকুর থানার নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত ওসি মোস্তাফিজার রহমান গত সোমবার রাতে মিঠাপুকুর থানায় যোগদান করেন। এর আগে তিনি নীলফামারি জেলার ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।
ওসি মোস্তাফিজার রহমান মিঠাপুকুর থানাকে জনবান্ধন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সাংবাদিক সমাজের দর্পন। সাংবাদিক ও পুলিশ একসাথে কাজ করে আলোকিত মিঠাপুকুর গড়ে তোলা সম্ভব উল্লেখ করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সাধারণ সম্পাদক হোসাইন সবুজ আহম্মেদ, সহ-সভাপতি রবি খন্দকার, সহ-সম্পাদক শামীম আখতার, কোষাধ্যক্ষ শাহিন মন্ডল, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সোনা, সিনিয়র সদস্য প্রদীপ কুমার গোস্বামী, হাফিজুর রহমান মানিক, মনিরুজ্জামান বিজয়, সনজিৎ কুমার মোহন্ত, সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার