মিঠাপুকুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় রবি ও শামীম নির্বাচিত

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় দুইজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন সহ-সভাপতি রবি খন্দকার ও সহ-সম্পাদক পদে মো: শামীম আখতার।

বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে কোন প্রতিদ্বন্দী না থাকায় তাদের নির্বাচিত ঘোষনা করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মিঠাপুকুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৯ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। ১০ সেপ্টেম্বর যাচাই-বাচাই শেষে মোট ১০ জন প্রার্থীর মনোনয়পত্র বৈধ ঘোষনা করেন উপজেলা নির্বাচন ও প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান।

এরমধ্যে সহ-সভাপতি পদে রবি খন্দকার ও সহ-সম্পাদক পদে মো: শামীম আখতারকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়।

অন্যান্য প্রার্থীরা হলেন, সভাপতি পদে শেখ সাদী সরকার, সনজিৎ কুমার মহন্ত ও মনিরুজ্জামান বিজয়। সাধারন সম্পাদক পদে আব্দুল হালিম, হাফিজুর রহমান মানিক ও তাহাম্মেল হোসেন সবুজ। কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান সোনা ও শাহীন মন্ডল। দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে মনোনয়নপত্র জমা পড়েনি।

এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ সেপ্টেম্বর, ১৪ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ও ২০ সেপ্টেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এদিকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়ায় রবি খন্দকার ও শামীম আখতারকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এম২৪নিউজ/আখতার