মিঠাপুকুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহেব মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, রাজনীতিবিদ ও সমাজসেবক সহিদুর রহমান সাহেব মিয়ার ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ নভেম্বর) বিকেলে মিঠাপুকুর প্রেসক্লাবের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

মিঠাপুকুর প্রেসক্লাবের সহ-সভাপতি রবি খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্পাদক সবুজ আহম্মেদ, সহ-সম্পাদক শামীম আখতার ও সনজিৎ মহন্ত। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোতাহার হোসেন ও হাফিজুর রহমান মানিক।

বক্তাগণ মরহুম সাংবাদিক সাহেব মিয়ার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এম২৪নিউজ/আখতার