
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর প্রেসক্লাবের পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৭ আগষ্ট) দুপুরে প্রেসক্লাব ভবনে সর্বসম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে প্রদীপ কুমার গোস্বামীকে আহ্বায়ক ও মেহেদী হাসান রিফুলকে সদস্য সচিব করা হয়।
যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন- শামীম আখতার, হাবিবুর রহমান সোনা, মনিরুজ্জামান বিজয়, রুবেল হোসাইন সংগ্রাম ও শামীম রানা।
সদস্যরা হলেন- আব্দুল হালিম মোতাহার হোসেন, শাহীন মন্ডল, হাফিজুর রহমান, বিপ্লব রহমান, রুবেল ইসলাম, আশিকুর রহমান ও শামীম রানা।
এম২৪নিউজ/আখতার