
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) উপজেলা কৃষি অডিটোরিয়াম হলরুমে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক সুলতান মারজান হৃদয়।
মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রাব্বানী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিতি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রাব্বানী, উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়, জেলা বিএনপি’র সদস্য সাজেদুর রহমান রানা, লতিবপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহ্ মো. হাফিজুর রহমান প্রমুখ।
এসময় ছাত্র প্রতিনিধি মোত্তাসিম বিল্লাহ সহ মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্র প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা ছাড়াও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান। দোয়া পরিচালনা করেন হাফেজ গোলাম রতন।
এম২৪নিউজ/আখতার