
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন মিঠাপুকুর প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকারের সভাপতিত্বে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সভায় গঠনতন্ত্র মোতাবেক উপজেলার চার সাংবাদিককে সদস্যপদে অন্তর্ভুক্ত করা হয়।
প্রেসক্লাবের নতুন সদস্যরা হলেন- দৈনিক সময়ের আলো ও রংপুর সংবাদের রিপোর্টার আমিরুল কবির সুজন, দৈনিক আমার সংবাদের রিপোর্টার বিপুল চন্দ্র বর্মন, দৈনিক সংবাদের রিপোর্টার আনোয়ার হোসেন রাব্বি এবং দৈনিক বর্তমান দেশ বাংলার রিপোর্টার বাবুলাল মার্ডি।
মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন সবুজ আহমেদ জানান, মিঠাপুকুর প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে যাচাই বাছাই কমিটি উপজেলার সাংবাদিকের আবেদন যাচাই বাছাই করে নিবার্হী কমিটিকে একটি তালিকা দেয়, তালিকা অনুসারে যোগ্যতাসম্পন্ন চারজনকে সদস্য পদ দেওয়া হয়।
সভায় মিঠাপুকুর প্রেসক্লাবের সহ-সভাপতি রবি খন্দকার, যুগ্ম সম্পাদক মো: শামীম আখতার, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সোনা, সদস্য প্রদীপ কুমার গোস্বামী, মোতাহার হোসেন, আব্দুল হালিম, মনিরুজ্জামান বিজয়, হাফিজুর রহমান মানিক, শাহিন মন্ডল, বিপ্লব রহমান, সনজিৎ কুমার মোহন্ত উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মিঠাপুকুর প্রেসক্লাব ১৯৭৯ সালে স্থাপিত হয়। এই প্রেসক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ১৮।
এম২৪নিউজ/আখতার