মিঠাপুকুরে কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে হাশেম আলী (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে ময়েনপুর ইউনিয়নের ফুলচৌকি এলাকায় এ ঘটনা ঘটে।

হাসেম আলী ওই ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে থামায় মামলা করেছেন। মামলার ৩নং আসামী একই এলাকার আনসার আলীর ছেলে বাবুল মিয়াকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ময়েনপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের হাশেম আলী পেশায় একজন কৃষক। বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে স্থানীয় ফুলচৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি আম বাগানে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় রাতেই বাবুল মিয়া নামে একজনকে আটক করে পুলিশ।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে জোরালো অভিযান চলছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply