মিঠাপুকুর বাজার বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর বাজার বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আজ রবিবার (১৪ ফেব্রুয়ারী) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ওয়াহেদুর রহমান শাহীন।

এছাড়া বাকি তিন পদে প্রতিদ্বন্দিতা করেছেন ১৫ জন। এরমধ্যে সহ-সভাপতি পদে ওমর ফারুক ১৪৩ ভোট ও সাধারণ সম্পাদক পদে গোলাম মওলা শাহীন ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

পরিচালক পদে আলমগীর হোসেন ১৭২,  বেলাল হোসেন ১৫৯, তারিকুল ইসলাম তারেক ১৩৪, শাহজাহান মিয়া ১২৮, বিজু রঞ্জন ১২৬ ও বেলাল আহম্মেদ ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply