
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর মডেল মসজিদের ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম হিসেবে নিয়োগ পেলেন হাফেজ মুফতি মাওলানা মো: আখিরুজ্জামান।
গতকাল রবিবার (২৯ মে) নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি নির্বাচিত হন।
হাফেজ মুফতি মাওলানা মো: আখিরুজ্জামান বালুয়া মাসিমপুর ইউনিয়নের মোঃ কেরামত আলীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার সাভারে বায়তুর নুর জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
এম২৪নিউজ/আখতার
