
স্টাফ রিপোর্টার:
আওয়ামী যুব লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির রুহের মাগফেরাত কামনা করে মিঠাপুকুরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার উপজেলা মডেল মসজিদে জুমার নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মুফতি আখেরুজ্জামান আজাদী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক শাহ্ আনোয়ার সাদাত লেমন, যুব লীগের যুগ্ম আহ্বায়ক মোন্নাফ আলী প্রমুখ।
এম২৪নিউজ/আখতার