মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনায় আক্রান্ত

মো: শামীম আখতার:

রংপুরের মিঠাপুকুরে এবার একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হলেন, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ডা: এম এ হালিম লাভলু । তার বাড়ি একই উপজেলার ইমাদপুর ইউনিয়নে।

গতকাল শনিবার ২৪ ঘন্টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যে ৯১ জনের নমুনা সংগ্রহ করা হয় তাদের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত।

এদের মধ্যে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসক রয়েছেন। বর্তমানে তাকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

অপর আক্রান্তদের একজন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার একজন।

বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু।

এদিকে, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভূঁইয়া জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে হাসপাতালটি লকডাউন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই চিকিৎসকের সংস্পর্শে আসা ডাক্তারসহ অন্যান্য ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে রেখে তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত (৮এপ্রিল) রংপুর মেডিকেল কলেজ ল্যাবরেটরীতে পরীক্ষা হওয়া ৫৬টি নমুনার মধ্যে মিঠাপুকুরে এক কলেজছাত্রের শরীরে করোনাভাইরাস সনাক্ত করা হয়। তার বাড়ি উপজেলার বালারহাট ইউনিয়নের খন্দকার পাড়ায়। এ ঘটনার পর পরই ওই গ্রামের ১৩টি বাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। বর্তমানে মিঠাপুকুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজনে।

এম২৪নিউজ/আখতার।