মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১০ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের বাতাসন দুর্গাপুর গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী মোছা. লিমা বেগমকে গত শনিবার সন্ধায় প্রসব বেদনা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় স্বজনরা। রাতভর প্রচন্ড ব্যাথায় কাতরাচ্ছিলেন প্রসূতি। রবিবার সকাল ৭টার দিকে ছেলে সন্তান প্রসব করেন তিনি। কিন্তু নবজাতক মৃত্যু অবস্থায় ভূমিষ্ট হয়। নবজাতকের এমন অবস্থা দেখে হাউমাউ করে কান্না জুড়ে দেন মা ও স্বজনরা।  এ ঘটনা জানাজানি হলে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয় অনেকেই নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হোসেন বলেন, ‘প্রসূতির চিকিৎসাসেবা কিংবা অবহেলা ছিলনা। বিলম্বে ভর্তি অথবা অন্য কোনো ধরনের সমস্যার কারণে নবজাতক গর্ভেই মারা যেতে পারে। প্রসবের সময়ও মারা যেতে পারে। স্বজনরা চিকিৎসা অবহেলার কোনো অভিযোগ করেননি। তবুও, আমাদের নিয়ম অনুযায়ী বিষয়টি তদন্ত করা হবে।’

এম২৪নিউজ/আখতার

Leave a Reply