মিঠাপুকুরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সাথে প্রশাসনের মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার নবনির্বাচিত ১৭ ইউপি চেয়ারম্যান ও সচিবদের নিয়ে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা, , মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া প্রমুখ।

উল্লেখ্য, সপ্তম ধাপে মিঠাপুকুর উপজেলার ১৭ ইউপিতে গত ৭ ফেব্রুয়ারী একযোগে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ১৭ ইউপি’র মধ্যে ১৪ টিতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এরমধ্যে ৭টিতে জামায়াতে ইসলামী (স্বতন্ত্র), ৫টিতে মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগের বিদ্রোহী, ৩টিতে আওয়ামী লীগ (নৌকা) এবং ২টিতে বিএনপি (স্বতন্ত্র) সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- ১নং খোড়াগাছ ইউনিয়নে আসাদুজ্জামান, ২নং রাণীপুকুর ইউনিয়নে আবু ফরহাদ পুটু, ৩নং পায়রাবন্দ ইউনিয়নে মাহবুবার রহমান মাহবুব, ৪নং ভাংনী ইউনিয়নে আব্দুল্যাহ আল মামুন, ৫নং বালারহাট ইউনিয়নে মাওলানা আবুল হাসনাত রতন, ৬ নং কাফ্রিখাল ইউনিয়নে জয়নাল আবেদীন মাস্টার, ৭নং লতিবপুর ইউনিয়নে ইদ্রিস আলী, ৮নং চেংমারী ইউনিয়নে রেজাউল কবির টুটুল, ৯নং ময়েনপুর ইউনিয়নে মোকছেদুল আলম সরকার মুকুল, ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নে শাহজাহান মিয়া, ১১নং বড়বালা ইউনিয়নে তরিকুল ইসলাম সরকার স্বপন, ১২নং মিলনপুর ইউনিয়নে আতিয়ার রহমান, ১৩নং শাল্টি গোপালপুর ইউনিয়নে হারুন অর রশিদ তালুকদার, ১৪নং দুর্গাপুর ইউনিয়নে সাইদুর রহমান তালুকদার, ১৫নং বড় হয়রতপুর ইউনিয়নে আব্দুল মতিন, ১৬নং ইউনিয়নে মাওলানা শফিকুল ইসলাম এবং ১৭নং ইমাদপুর ইউনিয়নে শফিকুল ইসলাম।

এম২৪নিউজ/আখতার

২ thoughts on “মিঠাপুকুরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সাথে প্রশাসনের মতবিনিময়

  1. উপজেলার সাবেক সভাপতি মানে কি ভাই???ভুলভাল লিখেন কেন?

    1. বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। খোঁজ নিয়ে দেখেন।

Leave a Reply to M24NewsCancel reply