
স্টাফ রিপোর্টার:
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে রংপুরের মিঠাপুকুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার এ সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।
উপজেলা পরিষদ চত্বরে বেগম রোকেয়া অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান মৃধা, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী শেখ প্রমুখ। পরে মণোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশিত হয়।
এর আগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এইচএন আশিকুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এম২৪নিউজ/আখতার