রংপুরে জাতীয় ভোটার দিবস পালন

রংপুর অফিস:

‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবে ভোটারধিকার, এই স্লোগানকে সামনে রেখে রংপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী করা হয়েছে।

আজ বুধবার সকালে রংপুর অঞ্চলিক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।

রংপুর অঞ্চলিক নির্বাচন অফিসার জি.এম সাহাতাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চেীধুরী, রংপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফরহাদ হোসেন প্রমুখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply