রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম

স্টাফ রিপোর্টার, (মিঠাপুকুর):

রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন আনোয়ারুল ইসলাম। তিনি ২০১৯ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ভূষিত হয়েছেন।

আনোয়ারুল ইসলাম মিঠাপুকুর উপজেলা শিক্ষা অফিসার কর্মরত রয়েছেন। গত বছরের ২৩ ডিসেম্বর বিভাগীয় পর্যায়ে রংপুরের ৮ জেলার নির্বাচিত ৮ জন শ্রেষ্ঠ শিক্ষা অফিসারের স্বাক্ষাতকার গ্রহন রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়

আরো পড়ুন: কেন্দ্রিয় কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন এইচএন আশিকুর রহমান এমপি

ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পর বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে আনোয়ারুল ইসলামের নাম ঘোষণা করে বিভাগীয় কমিশনারের কার্যালয়।

তিনি সাংবাদিকদের বলেন, মেধার মূল্যয়ণ পেয়ে সত্যিই গর্বিত। এ জন্য আমি শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।