রোজিনা ইসলামকে হেনস্তা করায় মিঠাপুকুর প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার:

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন এবং মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মিঠাপুকুর প্রেস ক্লাব।

অবিলম্বে মামলা প্রত্যাহার করে মুক্তি এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, সভাপতি শেখ সাদী সরকার, সহ-সভাপতি রবি খন্দকার, সাধারন সম্পাদক সবুজ আহম্মেদ, সহ-সম্পাদক শামীম আখতার, কোষাধ্যক্ষ শাহীন মন্ডল, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সোনা, কার্যকরী সদস্য প্রদীপ কুমার গোস্বামী, হাশেম মন্ডল, হাফিজুর রহমান মানিক, মনিরুজ্জামান বিজয়, সনজিত কুমার মহন্ত, আব্দুল হালিম, মোতাহার হোসেন, বিপ্লব রহমান প্রমুখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply