লালমনিরহাটে উদ্ধার হওয়া মরদেহটি মিঠাপুকুরের যোবায়দুলের

স্টাফ রিপোর্টার:

লালমনিরহাট সদর উপজেলা মহেন্দ্র নগর ইউনিয়নে বুদার বাঁশের তল এলাকার পাট ক্ষেত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে।

নিহত ব্যক্তির নাম যোবায়দুল ইসলাম। তিনি মিঠাপুকুর উপজেলার আস্করপুর গ্রামের মোঃ মোন্নাফ হোসেনের ছেলে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ওসি শাহআলম।

রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা যুবায়দুলের মরদেহ লালমনিরহাটে উদ্ধারের ঘটনায় সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এর আগে সকালে ঘাস কাটতে গিয়ে কয়েকজন নারী পাট ক্ষেতে মরদেহটি দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ সময় মরদেহের পাশে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে তার ব্যবহৃত কিছু কাপড় ও একটি কম্বল পাওয়া যায় বলে পুলিশ নিশ্চিত করেন।

লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম বলেন, উদ্ধার হওয়া যুবকের নাম যোবায়দুল ইসলাম। তিনি রংপুর জেলার মিঠাপুকুর এলাকার আস্করপুর গ্রামের মোঃ মোন্নাফ হোসেনের ছেলে। এ ব্যাপারে সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply