শঠিবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে আশিকুর রহমান এমপি

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলার বৃহত্তম শঠিবাড়ী হাটে কেন্দ্রীয় জামে মসজিদের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি।

শনিবার (২২ অক্টোবর) তিনি মসজিদের ঝুঁকিপূর্ণ পিলার, গ্রেডবীম দেখেন। এ সময় তিনি মসজিদটি ভেঙে নতুনভাবে নির্মাণের জন্য পরামর্শ দেন।

বিকেলে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শঠিবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নওশা মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা।

উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান প্রধান, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, মসজিদ কমিটির মোতাহার হোসেন, মসজিদের খতিব মাওলানা মোঃ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহীন সর্দার, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার প্রমুখ।

পরিদর্শনকালে প্রধান অতিথি এইচএন আশিকুর রহমান এমপি মসজিদ নির্মাণে কারিগরি ও ডিজাইনার দিয়ে পরীক্ষা করার জন্য প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দেন। তিনি মসজিদ নির্মাণে সরকারী- বেসরকারী সহায়তার পাশাপাশি এলাকাবাসিকেও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply