
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুরের সীমান্ত এলাকায় এক শিক্ষকের ব্যক্তিমালিকানাধীন জমিতে লাগানো ১৩টি ইউক্লিপ্টাস গাছ কেটে আত্মসাৎ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই এলাকায় চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মিঠাপুকুর উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দুরে পশ্চিমে সীমান্ত এলাকায় জলাইডাঙ্গা গ্রাম। এ গ্রামটি পার্শ্ববর্তী র্পীরগঞ্জ উপজেলা সীমানায় পড়েছে। এই গ্রামের বাসিন্দা মৃত. আবু জাফর জাকারিয়ার ছেলে মো. তাহসিন একজন শিক্ষক।
তিনি ২০১৫ সালে নিজের ৭ শতক জমিতে প্রায় একশত টি ইউক্লিপ্টাস চারা রোপন করেন। বর্তমানে গাছগুলো অনেক বড় হয়েছে। ৮/১০ দিন আগে একই গ্রামের মো. হাসেন আলী নামে এক ব্যক্তি গোপনে ১৩টি গাছ কর্তন করেন।
এরপর মকিমপুর গ্রামের গাছের ব্যাপারী লুৎফর রহমান টুকুর কাছে বিক্রি করে দেন। গাছগুলোর বর্তমান বাজার দর প্রায় ৩৫-৪০ হাজার টাকা। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ ধরনের কর্মকান্ড সংঘটিত করায় গ্রামবাসীর মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
গাছের মালিক মো. তাহসিন বলেন, আমাকে না জানিয়ে অন্যায়ভাবে গাছগুলো কেটে নিয়েছে হাসেন আলী।