
মো: শামীম আখতার:
শীত শেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে মিঠাপুকুরে। আজ শুক্রবার (৬ মার্চ) ভোর থেকে আকাশ মেঘলা হতে শুরু করে। সকাল নাগাদ প্রকৃতিতে পড়তে থাকে ঝিরিঝিরি বৃষ্টি।
এতে কোনো কোনো ফসলের কিছুটা ক্ষতির আশঙ্কা থাকলেও বৃষ্টিতে সবুজ পাতায় জমে থাকা ধুলিকণার আস্তরণ ধুয়ে গেছে। সবুজ পাতাগুলোও যেন বেশ সতেজতা ফিরে পেয়েছে। দীর্ঘ বিরতির পর বৃষ্টির কারনে যেন আবার প্রাণ ফিরে পেল প্রকৃতি। রাস্তা-ঘাটের ধুলো-বালিতে যেন প্রকৃতি পানি ছিটিয়ে দিয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এই সময়ে বৃষ্টি হলে বোরো চাষের জমিতে পোকা মাড়কের উৎপাত বেড়ে যায়। এতে আলু ও আমের মুকুলের ক্ষতির আশঙ্কাও থাকে। তবে ফাল্গুনের বৃষ্টিতে ভুট্রাক্ষেতের বেশ উপকার হয়।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এম২৪নিউজ/আখতার