আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে ফলাফল ঘোষনা ও পুরষ্কার বিতরন

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুর উপজেলার খামার হরিপুরস্থ আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ফলাফল ঘোষনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালক সাইফুল ইসলাম প্রধান। প্রধান অতিথির বক্তব্য রাখেন মিঠাপুকুর সদর দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার সাইদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার চেয়ারম্যান আজাহারুল ইসলাম নওশা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সচিব আশিকুর রহমান আশিক, ইউপি সদস্য শহিদুল ইলাম, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স শঠিবাড়ী শাখার ম্যানেজার মনোয়ার হোসেন আকন্দ, অভিভাবক মাহামুদুল হাসান ফিরদু, শিক্ষার্থী রুবায়েত হাসান শিশির প্রমুখ।

এসময় ৩০জন শিক্ষার্থীর মাঝে কোরান শরীফ বিতরন করা করেন চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার সাইদ।