নিউজে ডেস্ক:
রংপুর নগরীতে ইংরেজি নববর্ষ ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া মানুষের সচেতনতায় গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আরএমপি কমিশনার আবদুল আলীম মাহমুদ।
তিনি বলেন, ইংরেজি নববর্ষ ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রংপুরে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকেও পুলিশ মোতায়েন করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আরএমপি কমিশনার আরও জানান, রাতে খোলা আকাশের নিচে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। আতশবাজি, পটকাসহ সব আয়োজন নিষিদ্ধ থাকবে।
এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
