কাঁঠালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বতরণ উৎসব

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুর উপজেলার কাঁঠালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিন বুধবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত বই বিতরণ উৎসব অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ২৮০ জন শিক্ষার্থীকে বই প্রদান করা হয়।

এসময় বই বিরতণের উদ্বোধন করেন কাঁঠালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখসাদী সরকার, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য রেজাউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জহেদুল ইসলাম।