
খবর বিজ্ঞপ্তির:
আসছে ১ জুলাই মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা সফল করার লক্ষে শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় শঠিবাড়ীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ কে এম রুহুল্লাহ জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য মোঃ মোক্তার হোসেন, জেলা সদস্য ও মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক একে আজাদ শফিকুল, যুগ্ম সম্পাদক এস এম মাসুদ রানা, জেলা ছাত্রদলের সহ সভাপতি রবিউল ইসলাম রবি মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান স্বেচ্ছাসেবক নেতা পাভেল সর্দার, সাবেক ছাত্রনেতা মনজুর এলাহী, সদ্য যোগদানকারী সামজেদুল ইসলাম স্বপন, মাসুদ, জিকরুল, সাদ্দাম, রবিউল প্রমুখ।
মতবিনিময় সভায় ১ জুলাই কর্মী সমাবেশ সফল করার লক্ষে আলোচনা করা হয় এবং জেলা নেতাদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবক দলে যোগদানকারীদের বরন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এম২৪নিউজ/আখতার