মিঠাপুকুরে অনুমোদনহীন সার বিক্রয় ও গুদামজাতকরণের অপরাধে জরিমানা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে অনুমোদনহীন সার বিক্রয় ও গুদামজাতকরণ করে সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অপরাধে এক ব্যবসায়ীর দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার শঠিবাড়ী বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

তিনি জানান, অভিযানের সময় অনুমোদনহীন সার বিক্রয় ও গুদামজাতকরণের অপরাধে মাহফুজার নামের এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সারের কৃত্রিম সংকট তৈরি প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে উপজেলা কৃষি অফিসার ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply