
স্টাফ রিপোর্টার:
সরকারি নির্দেশনা অমান্য করে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে রংপুরের মিঠাপুকুরে শহিদুল নামে এক আড়ৎদারের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার শঠিবাড়ি বাজারে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে ১ মন জাটকা ইলিশ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
তিনি জানান, কিছু অসাধু জেলে ও ব্যবসায়ীরা জাটকা ইলিশসহ নিষিদ্ধ মাছ সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন বলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এসময় শহিদুল নামে এক আড়ৎদারের চার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মৎস অধিদপ্তরের প্রতিনিধি ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
এম২৪নিউজ/আখতার