
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে মিঠাপুকুরে আদিবাসী সম্প্রদায়ের ৩ শত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে হেনা মেমোরিয়াল মহিলা কলেজ প্রাঙ্গনে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
এসময় উপস্থিত ছিলেন রংপুর ডিআইজি অফিসের পুলিশ সুপার আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আরমান হোসেন, মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস, হেনা মেমোরিয়াল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাজানুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
কম্বল বিতরন শেষে হেনা মেমোরিয়াল মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে ইভটিজিং, বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাসসহ সমাজের অপরাধমূলক বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য ।