রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

নতুন বছরের প্রথম দিন বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয় নতুন ভবনে সকল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভাট্টাচার্য্য ও এসপি বিপ্লব কুমার সরকার।


এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টাস) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুক হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আরমান হোসেন ও জেলা বিশেষ শাখার ডিআইওয়ান একেএম শরিফুল আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।

উল্লেখ্য, ১ লা জানুয়ারি ২০২০ তারিখ হতে পুলিশ সুপারের কার্যালয়, রংপুর অফিস পায়রাচত্তর থেকে স্থান পরিবর্তন করে কাঁচারি বাজার নতুন ভবনে স্থানান্তরিত করা হয়েছে।

এমতাবস্থায় নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন রংপুর পুলিশ সুপার।
জরুরি প্রয়োজনে মোবাইল- ০১৯১৭-৩৩৩২২২, টেলিফোন- ০৫২১-৬৩০৩৯